চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সোমবার (৬ জানুয়ারি) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমেদ। তার মেধা ও দক্ষতা দিয়ে দেশের সেবা করে গেছেন এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ৎনৌপরিবহন প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, সোমবার ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।





