ছেলেকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন বুবলী

ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একুশ উদযাপন করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আন্তর্জাতিক মাতৃভাষা দিব ও শহীদ দিবসে বুবলীকে দেখা গেল শহীদ সমরণে বর্ণমালা অঙ্কিত শাড়ি পরিহিত রূপে। সঙ্গে ছেলে শেহজাদও পরেছে মায়ের মতো বর্ণমালা অঙ্কিত পাঞ্জাবি। 

সামাজিক যোল্গাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে একুশ উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’খুব সকালে হয়তো ছবিগুলো তোলা হয়েছিল, ফলে শেহজাদের চোখে মুখে কিছুটা ঘুমের আভা বোঝা যাচ্ছিল। বিষয়টি নিয়ে নেতীজেনদের মন্তব্যও রয়েছে। 

দেশের শোবিজ অঙ্গনের তারকারা শহীদদের স্মরণ করছেন। এর আগে জয়া আহসান ভাষা শহীদদের স্মরণ করেছেন একই সঙ্গে দেশের পাহাড়ি মানুষের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের আহবানও জানিয়েছেন।

এদিকে বুবলী কদিন আগে অপু বিশ্বাসকে উদ্দেশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে ছেলের সঙ্গে একবার কয়েকটি বছবি পোস্ট করেছিলেন। যেখানে সকলকে ভালোবাসার কথা উল্লেখ করেছিলেন। এরপরে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি পোস্ট দিয়েছেন। এই একাধিক ছবি সম্বলিত এই পোস্টে ভক্তরাও বুবলীর সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছেন।