কেক কেটে ডলি জহুরের সম্মাননাকে উদযাপন করতে উপস্থিত ছিলেন জবা ধারাবাহিকটির পরিচালক আশিস রয় এবং লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া ধারাবাহিক নাটকটির অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীও অনুষ্ঠানটিতে অংশ নেন। জাহিদুল ইসলাম বলেন, ধারাবাহিক নাটক ‘জবা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। যা শীঘ্রই দেখা যাবে দীপ্ত টিভিতে। ডলি জহুরের এমন উজ্জ্বল সাফল্যে দীপ্ত টিভি গর্বিত।
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘জবা‘ প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। ধারাবাহিটিতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া সহ অনেকে।





