রমজান মাসে বীমা কোম্পানিগুলোর অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সব বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির জন্য এই অফিস সূচি নির্ধারণ করে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। রোববার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে অফিস।
ইতোমধ্যে বীমা কোম্পানিগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আইডিআরএ।
এর আগে, গত ১৩ মার্চ রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। যোহর নামাজের জন্য রিরতি রাখা হয়েছে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে রমজান শুরু হবে।





