কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকঘাতে ও হামলায় দুই ভাই আহত হয়েছেন। আহতরা হলেন রোহান (১৮) ও দিহান (১৭) ।
এদের মধ্যে রোহানকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মেঘনা রেল সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
আহতরা ব্রাক্ষণবাড়িয়ার আন্দাদিল গ্রামের আজগর মিয়ার ছেলে রোহান, একই গ্রামের হারুন মিয়ার ছেলে দিহান। তারা দুজন খালাতো ভাই।
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ ঘটনার খবর আমি জানি না। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





