রাজধানীতে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সারাদেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এই কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর ২টায় এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হতে থাকে।
সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা জোট এবং দলগুলো।





