শহিদ-কৃতির রোমাঞ্চকর মুহূর্ত

বলিউডের জনপ্রিয় দুই তারকা শহিদ কাপুর ও কৃতি শ্যানন। ক্যারিয়ারে প্রথমবার জুটি বেঁধেই রোমাঞ্চকর মুহূর্তে ধরা দিলেন তারা। রীতিমতো উষ্ণতা ছড়াতে চলেছেন এই জুটি। সিনেমার ফার্স্ট লুক দেখেই এর প্রমান পাওয়া গেল।

সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক দিয়ে তৈরি করা একটি পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের অসম্ভব প্রেমের গল্পের মোড়ক উন্মোচন করছি’।

যদিও এখনও সিনেমার নাম ঠিক করেননি নির্মাতা অমিত জোশি এবং আরাধনা শাহ। তবে শহিদ-কৃতি উষ্ণতা ছড়াতে প্রস্তুত।

নির্মাতা বলেন, দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে পর্দায় দারুন একটি প্রেমের গল্প দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা।