কুমিল্লার তিতাসে নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামী কে আটক করতে গিয়ে আসামীর ঘরের পাশে অনিরাপদ ভাবে সেপটিক ট্যাংকের ঢাকনা উন্মুক্ত থাকায় অন্ধকারে বুজতে না পেরে ট্যাংকের ভিতর পড়ে মাথায় এবং পায়ের রানে গুরুতর আঘাত পেয়ে শারীরিক ভাবে অসুস্থ তিতাস থানায় কর্মরত পুলিশ অফিসার (সহকারী উপ-পরিদর্শক) ইমরান মজুমদার।
ইমরান মজুমদার একজন সৎ কর্মঠ্য ও দুরন্ত সাহসী পুলিশ অফিসার। অপরাধ মুক্ত তিতাস গড়তে ও সাধারন জগনকে নিরাপদ রাখতে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাসের পরামর্শ অনুযায়ী এ.এস.আই ইমরান মজুমদার নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন একজন পুলিশ অফিসার সত্যিই আমাদের তিতাসবাসীর গর্ব।
(সহকারী উপ-পরিদর্শক) ইমরান মজুমদার তার শারীরিক অবস্থার দ্রুত সুস্থতা কামনা করে সর্বস্তরের মানুষের নিকট দোয়া চেয়েছেন।





