টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) বিজনেস এওয়ার্ড পেলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক পরিচালক ও ঢাকা ক্লাবের যুগশ্রেষ্ঠ প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন।
গতকাল ১২ জুন সন্ধ্যায় হোটেল সোনরগাঁওয়ে এক অনাড়ম্বর অনু্ষ্ঠানের মধ্য দিয়ে এই এওয়ার্ড প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এমপি ও সাবেক মন্ত্রী মুজিবুল হক এমপি।

এসময় খায়রুল মজিদ মাহমুদ তার বক্তব্যে বলেন গত ১৫ বছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নে কিছুটা হলেও শামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। উল্লেখ্য যে, খায়রুল মজিদ মাহমুদ নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাবো ) সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী।





