এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সব অর্থ বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উজান থেকে বাঁধ খুলে দিলে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে; যা আগে থেকে ভারত কোনো সতর্ক বার্তা দেয়নি আমাদেরকে।’
মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ব্যয়ের অর্থ বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সব টাকা ত্রাণ তহবিলে দেওয়া হবে।’





