আজ সালমান শাহর ২৮ তম মৃত্যুবার্ষিকী

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো’-এই গান শোনেননি, এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। আর এই গান যখন কানে বাজে তখন আনমনেই চোখের কোণে ভেসে ওঠে একজন সুদর্শন নায়কের মুখ। তিনি সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের নক্ষত্র ছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল। শুক্রবার (৬ই সেপ্টেম্বর) তার ২৮ তম মৃত্যুবার্ষিকী।