পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারে জটিলতা, দরকার ১২ মিলিয়ন ডলার

চলতি বছরের ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্ট পাকিস্তানের দর্শকদের জন্য টিভি পর্দায় দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্টিং রাইটস) নিয়ে তীব্র দর-কষাকষির মধ্যে রয়েছে পাকিস্তানি টিভি চ্যানেলগুলো।

ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান সনি ইন্ডিয়া পাকিস্তানে পুরুষ ও মহিলা দলের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেতে ১২ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছে। কিন্তু পাকিস্তানের কোনো চ্যানেলই এখন পর্যন্ত এত বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখায়নি।

টেলিভিশন কর্তৃপক্ষের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে এ ধরনের বড় বিনিয়োগ থেকে লাভের আশা করা বাস্তবসম্মত নয়। ফলে এশিয়া কাপ পাকিস্তানের পর্দায় দেখা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।