আবারও আমার সুখ নিয়ে টানাটানি শুরু করেছে: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

গেল ১০ আগস্ট পরীমণির  ছেলে  পদ্মের ছিল তৃতীয় জন্মদিন। বিশেষ এই দিনটি বেশ  ঘটা করেই পালন করেন তিনি। পারিবারিক আয়োজন হলেও অনুষ্ঠানে ঘনিষ্ঠজন, সহকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু জন্মদিনের আনন্দঘন মুহূর্তের ভিডিও ও ফুটেজ পরীমণির অজান্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন।

পরীমণি তার ফেসবুকে লেখেন, ‘ভাই, ডোন্ট লাভ মি বিচ তো সেদিনই বলে দিছি যেদিন থেকে দেখছি আমি যাদের কাছের মানুষ বা নিজের মানুষ ভেবে আসছি আমার সবরকম আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি, কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনের গু মাত্র। তারপরও কিছু কুকুরদের আমি সহ্য করে গেছি। কিন্তু এবার আর পারতেছি না। এবার যেটা পারতেছি সেটা হলো কবর দিয়ে দেওয়া। যাকে তাকে যখন তখন জীবন থেকে টাটা বাই বাই করে দেওয়া’।

খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে আমি ফেসবুকে ছিলাম না। আমার কিছু ব্যক্তিগত কারণে! আজকে ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলা চিড়িয়া আমার জীবনের সুখ নিয়ে টানাটানি করা শুরু করে দিছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম।

‘কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর রিলস আর ব্যবসায়িক ভ্লগ করে ভরায়ে ফেলছে তাদের সোশ্যাল মিডিয়া! যেখানে আমি একটা ছবিও দেই নাই তখনও। তখন কি! এখনো বা কি দিছি এমন বলেন তো!? এমনকি আমার পরিবারের এবং সত‍্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ ই এরকম করে নাই। আমি শুধু ভাবতেছি এই ইভেন্ট যদি ওরা করতো তাইলে কি কি করতো সেটা নিয়ে! চৌদ্দশ ভিডিও দিতো ভাই নিশ্চিত। তোমরা যে গু তোমরা আজীবন গু ই থাকবা।’

তিনি আরও লেখেন, ‘আর মানুষের ব্যক্তিগত জীবন এ গুতাগুতি করে নিজের জীবনের অতি মূল্যবান সময়টা নষ্ট করবা। আর আমার গালি খাবা। যেটা তোমরা সত্যিই পাওয়ার যোগ্য মনে করো। মুড়ি খাওগা মাস ভরে যেই ডলার গুলা কামাই করছো ফকিন্নি গুলা। এই গু মার্কা কনটেন্ট ক্রিয়েটরদের গুষ্টি … আমি। সামনে পড়লে থাবড়ায়ে দিবোনে তিন মিনিট। আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগে নাই তখন???’