ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন পুজারা

ভারতীয় লাল বলের ক্রিকেটে আলোচিত নাম চেতেশ্বর পুজারা। দেশটির হয়ে একশর ওপর টেস্ট খেলেছেন এই ডান হাতি ব্যাটার। তবে অবশেষে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

রোববার (২৪ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

অবসরের ঘোষণায় পুজারা লিখেছেন, ভারতের জার্সি পরা, জাতীয় সংগীত গাওয়া এবং মাঠে নামার প্রতিবার সর্বোচ্চ চেষ্টা করা; এসব অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ আসে। গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

সবশেষ ০২৩ সালের জুনে দ্য ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন পূজারা। ভারতের সাবেক নাম্বার-থ্রি ব্যাটার ১০৩ টেস্টে ৭ হাজার ১৯৫ রান করেছেন। গড় ৪৩.৬০, সঙ্গে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে।