পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
আজ বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ।
এসময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য গর্বের বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় মনে করছে ঢাকা। এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয়।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে, এই নির্বাচনই তার প্রমাণ।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে। তিনি কোথায় যাবেন তার সিদ্ধান্ত একান্তই নিজস্ব।





