শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার জয়

বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো পরখ করে দেখতে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ফুটবল দল। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। আর যখন মাঠে নামলেন, তখনই পুরো গ্যালারী উল্লাসে ফেঁটে পড়ে। আর সেই উল্লাসের মাত্রাটা আরও বাড়িয়ে দেন মেসি। মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করেন তিনি।

আলাবামায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। সেই সুবাদের অষ্টম মিনিটেই গোলের দেখা যায় আলবেসেলেস্তেরা। গোল করে দলকে এগিয়ে নেন ভ্যালেন্টিন বারকো। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও মাঠে দেখা যাচ্ছিল না মেসিকে। অতপর ৭০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই দেন দুর্দান্ত এক পাস। গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন লাওতারো মার্টিনেজ। কিন্তু ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়ায় গোল না হলেও পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টি থেকে গোল করেন মেসি।

এরপর ম্যাচে আরও একটি গোল হয়েছে। ম্যাচের ৮৭তম মিনিটে ডি পলের বাড়ানো বলে গোল করেন ব্যবধান তিনগুণ করেন আলমাদা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ ব্যবধানে শেয় হয়।