দেশের বাজারে মাত্র তিন দিনের ব্যবধানে স্বর্ণ ও রুপা উভয়ের দামই টানা দুই দফায় বাড়ানো হয়েছে। সবশেষ সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দফায় স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১২ হাজার ৭২ টাকা এবং রুপার দাম বেড়েছে ৫২৪ টাকা। সোমবার স্বর্ণের ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
ভরিতে রুপার দাম মোট ৫২৪ টাকা বেড়েছে। বাজুস-এর সর্বশেষ দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকায় বিক্রি হচ্ছে।
রুপার ক্যারেটভিত্তিক বর্তমান ভরিপ্রতি দামের বিস্তারিত তালিকাটি নিচে দেওয়া হলো:
*২২ ক্যারেট: ৫৩৬৫ টাকা।
*২১ ক্যারেট: ৫১৩২ টাকা।
*১৮ ক্যারেট: ৪৪৩২ টাকা।
*সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ-রুপার (পিওর গোল্ড-সিলভার) মূল্য বেড়েছে।
ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা গতকাল সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে।





