দেশের বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, আসছে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরির করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি সংসদ অধিবেশনেই বিদ্যমান মাদকদ্রব্য আইন সংশোধন করা হবে।

তিনি আরও বলেন, ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। তাই ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া মাদক নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি পর্যায়ে নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তা প্রদানের লক্ষেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ হাজার টাকা অনুদান দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।