প্রায় ৭০০ বছরের প্রথা ভেঙে দ্বিতীয় বারের মতো প্রকাশ্যে শুরু হলো হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা গণনা।
শনিবার (১১ জুলাই) সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স (ডেগচি) থেকে টাকা তুলে গণনা কার্যক্রম শুরু হয়।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় দানের টাকা গণনা করা হচ্ছে।
এর আগে গত ২২জুন ৭০০ বছরের ইতিহাসের প্রথম প্রকাশ্যে শাহজালাল (রহ) মাজারের চারটি দানবাক্সসহ জেলা প্রশাসনের স্থাপন করা ৪টি মোট ৮টি দান বাক্স ডাবল লক অবস্থায় খোলে নগদ ১৭ লক্ষ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এছাড়া ৭ আনা স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়াল ২টি পাওয়া যায়।পাশাপাশি জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক ডিসি সারওয়ার আলম আরও ৫ লাখ টাকার চেক দিয়েছিলেন।
ফলে টাকার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। যা পরবর্তীতে হযরত শাহজা লল (রহ.) নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় জমা প্রদান করা হয়।





