রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি দুটি বন্দুক, নেপালের তৈরি একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি অভিযানে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলের দিকে গণমাধ্যমকে জানানো হবে।





