২০২৬ বিশ্বকাপে শুরু থেকেই রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রকাশিত পরিসংখ্যান বলছে, ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আর্জেন্টিনা নয়, মেক্সিকো।
গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হার নিয়ে প্রকাশিত নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের এক বিশ্লেষণে দেখা গেছে, ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে সহ-আয়োজক মেক্সিকো। তাদের পক্ষে গেছে ৭ দশমিক ৮ শতাংশ সিদ্ধান্ত। বিপক্ষে যায়নি কোনো সিদ্ধান্ত।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে গেছে ৬ দশমিক ৭ শতাংশ সিদ্ধান্ত। তাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত যায়নি।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পর্তুগাল। তাদের পক্ষে গেছে ৪ দশমিক ৬ শতাংশ সিদ্ধান্ত। এরপর রয়েছে নিউজিল্যান্ড ৪ দশমিক ২ শতাংশ এবং সৌদি আরব ৩ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রুপ পর্বে আর্জেন্টিনার কোনো ম্যাচেই ভিএআর হস্তক্ষেপ করেনি। রাউন্ড অব ৩২, শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালে কয়েকটি সিদ্ধান্ত মেসিদের পক্ষে গেলেও, ভিএআরের সহায়তায় আর্জেন্টিনা এগিয়ে গেছে—এমন দাবি পরিসংখ্যান সমর্থন করে না।
অন্যদিকে, ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। তাদের বিপক্ষে গেছে ৬ দশমিক ৫ শতাংশ সিদ্ধান্ত, পক্ষে যায়নি একটিও। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। তাদের বিপক্ষে গেছে ৫ দশমিক ৪ শতাংশ সিদ্ধান্ত। এরপর রয়েছে কাতার ৫ দশমিক ১ শতাংশ, জার্মানি ৪ শতাংশ এবং ইংল্যান্ড ৩ দশমিক ৫ শতাংশ।
bdsbsbsbsbsb
ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পাওয়া পাঁচ দল
মেক্সিকো — ৭ দশমিক ৮ শতাংশ
আর্জেন্টিনা — ৬ দশমিক ৭ শতাংশ
পর্তুগাল — ৪ দশমিক ৬ শতাংশ
নিউজিল্যান্ড — ৪ দশমিক ২ শতাংশ
সৌদি আরব — ৩ দশমিক ৬ শতাংশ
ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচ দল
ক্রোয়েশিয়া — ৬ দশমিক ৫ শতাংশ
ইরান — ৫ দশমিক ৪ শতাংশ
কাতার — ৫ দশমিক ১ শতাংশ
জার্মানি — ৪ শতাংশ
ইংল্যান্ড — ৩ দশমিক ৫ শতাংশ
সূত্র: নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ





