তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না, কাকে বললেন পরীমনি

বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। বুধবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টের রেশ ধরে আলোচনায় আসেন তিনি।

এ দিন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনি রসিকতা করে পোস্ট দেন। নেটিজেনরাও মজার ছলে পোস্টটি শেয়ার করতে থাকেন, ক্যাপশনে লিখেন নানান মন্তব্য। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক নিউজফিডে।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’

ওই পোস্টের কয়েক ঘণ্টা পর আবার পরীমনি পোস্ট দেন ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি কেইনের নাম মেনশন করে। লিখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।