বাবার দেওয়া বুট পেয়ে এমন গোল করার স্বপ্ন দেখেন মার্তিনেজ

পিছিয়ে থেকেও ম্যাচের ৮৫ মিনিটে লিওনেল মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা (৯০+২) সময়ে হেডে বদলি নামা লাওতারো মার্তিনেজের গোলটির উৎসও মেসির ক্রস থেকেই হয়েছে।

তার ম্যাচ জেতানো গোলেই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তাই ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন এই আর্জেন্টাইন ফুটবলার। তিনি বলেন, “মুহূর্তটি সত্যিই আবেগঘন। বাবা যখন প্রথমবার আমাকে এক জোড়া বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম। আজকের ম্যাচটি সত্যিই কঠিন ছিল। এনজো দুর্দান্ত একটি গোল করেছে; আমার দৃঢ় বিশ্বাস, এই দলটি নিজেদের প্রকৃত সক্ষমতা প্রমাণ করে চলেছে।”

আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির দল।