মেগা ফাইনালের আগে মাঠের বাইরের লড়াইয়ে একে অপরকে সমীহ করার পাশাপাশি আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন দুই দলের কোচ ও খেলোয়াড়রা।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, আমি বিশ্বাস করি স্পেন ও আর্জেন্টিনা দুই দলই এমন পরিকল্পনা নিয়ে নামবে যেখানে প্রতিভা আর ভালো ফুটবল অন্য সবকিছুকে ছাড়িয়ে যাবে।
স্প্যানিশ অধিনায়ক রদ্রি দলের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, এই প্রজন্ম নিজেদের নাম তৈরি করতে যাচ্ছিল এবং এখন আমরা ফাইনালে। আমরা এখানেই থামছি না, আমাদের লক্ষ্য আরও দূরে।
অন্যদিকে, ৩৯ বছর বয়সেও মেসির ফাইনালে ওঠার অবিশ্বাস্য দক্ষতায় গর্বিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি মেসিকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আখ্যা দেন। আর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ।
তিনি বলেন, আমরা যা অর্জন করেছি তা ভাবলে চোখে জল চলে আসে। সতীর্থদের প্রতি আমার বার্তা হলো, তারা যেন এই মুহূর্তটা উপভোগ করে এবং মুখে হাসি নিয়ে প্রস্তুতি নেয়। এটা এমন একটা স্মৃতি যা আমরা চিরকাল মনে রাখব।





