গোল্ডেন বলের লড়াইয়ে এগিয়ে কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। ট্রফি জয়ের এই মহাযুদ্ধের পাশাপাশি ফুটবলপ্রেমীদের বাড়তি নজর থাকবে টুর্নামেন্টের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘গোল্ডেন বল’র দিকেও।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সুপারিশ এবং স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় এই পুরস্কার।

এই দৌড়ে সবচেয়ে সামনে যিনি, তিনি লিওনেল মেসি। বয়স ৩৯ হলেও মাঠে তার প্রভাব এখনও অবিশ্বাস্য। ইতোমধ্যে ৮ গোল করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু গোলই করছেন না, ম্যাচের গতিপথও বদলে দিচ্ছেন একাই। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও অবদান রাখছেন। দুটি অ্যাস্টিস্ট করেছেন এখনও পর্যন্ত। বড় ম্যাচে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও গোল্ডেন বলের প্রধান দাবিদার বানিয়ে চলেছে।

মেসির সঙ্গে মিলিয়ে চলছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনিও ১০ গোল নিয়ে শীর্ষে আছেন, সঙ্গে রয়েছে চারটি অ্যাসিস্ট। গতি আর ফিনিশিংয়ে প্রতিপক্ষকে বারবার ভেঙে দিচ্ছেন এই ফরাসি তারকা, আর গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার ক্ষমতাই তাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।

এই লড়াইয়ে নতুন ঝড় তুলেছেন জুড বেলিংহ্যাম। নকআউট পর্বে টানা গুরুত্বপূর্ণ গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন তিনি। ইতিহাস গড়ার মতো পারফরম্যান্সে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে। ৬ গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট তার।

এছাড়া আলোচনায় আছেন হ্যারি কেইন, উসমান দেম্বেলেরা। কেইনের ৬ গোল, এক অ্যাসিস্ট, দেম্বেলের ৫ গোল, দুই অ্যাসিস্ট। কেউ গোলের দিক থেকে এগিয়ে, কেউ বা ম্যাচে প্রভাব বিস্তারে। তবে দল কতদূর যাচ্ছে, সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে থাকবেন শেষ হাসিতে।