ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ১৮/০৭/২০২৬ তারিখ প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://dcuadmission.org/) লগইন করে বিস্তারিত ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৪ জুলাই ২০২৬ দুপুর ১২টা থেকে ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রদত্ত চয়েস ফরম (Choice form) এ বিষয়, কলেজের নাম ও কোটা-সংক্রান্ত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) পূরণ করতে পারবে।