কামরাঙ্গীরচরে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কামরাঙ্গীরচরের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।