ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তা‌দের ম‌ধ্যে সাক্ষাৎ হ‌য়ে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় কুশল বিনিময় করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, তারা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতিপথ এবং ২০২৫ সা‌লে ইসহাক দা‌রের ঢাকা সফরের প্রেক্ষাপ‌ট পর্যালোচনা করেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তা‌দের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন ইসহাক দার ও খলিলুর রহমানে। যার ম‌ধ্যে র‌য়ে‌ছে- জনমানু‌ষের যোগাযোগ এবং এ বছর সরাসরি ফ্লাইট শুরু। খ‌লিলুর-ইসহাক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।