গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে বৈঠকে বসছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ১ মাসেরও বেশি সময় পর আজ বৈঠকে বসছে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
এতে উপস্থিত থাকবেন জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৩ আগষ্ট) বৈঠকের বিষয়ে ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এ তথ্য জানান। তিনি বলেন, আজকের বৈঠকের মাধ্যমে শীর্ষ নেতারা নতুন কর্মসূচির বিষয়ে মতামত দেবেন। একই সঙ্গে বিরোধী দলের বিভাগীয় সমাবেশগুলো সরকারের ওপর কতটুকু চাপ তৈরি করল, সেটিরও মূল্যায়ন হবে।
তিনি আরও জানান, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ প্রয়োগে প্রতিটি বিভাগে লং মার্চের পরিকল্পনা করছে জোটভুক্ত দলগুলো। সেটিরও চূড়ান্ত অনুমোদন আসতে পারে আজকের বৈঠক থেকে।
উল্লেখ্য, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে ১১ দলীয় জোট।




