দাম বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি

দেশের বাজারে স্বর্ণের দাম গতকাল বৃহস্পতিবার আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৯ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৯ হাজার ৪৪৮ টাকা ও ১৮ ক্যারেটের সোনার ভরিতে বাড়ানো হয়েছে ৮ হাজার ১০৬ টাকা। গতকাল সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। এরপর আর নতুন করে দাম সমন্বয় হয়নি।

নতুন দাম অনুযায়ী আজ শুক্রবারও ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

স্বর্ণের মতো রুপার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।