সংগীতপ্রেমীদের জন্য বিশেষ উপহার নিয়ে এলেন রাজীব মজুমদার। সম্প্রতি বিশ্বের জনপ্রিয় ৪০টিরও বেশি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘শহর জুড়ে রোদ’।
কোনো বড় আয়োজন বা বাণিজ্যিক স্টুডিওর আলোঝলমলে পরিবেশ নয়, প্রতিদিনের কর্মব্যস্ততার ফাঁকে নিজের ঘরে বসে নিখাদ শখের বসেই গানটি তৈরি করেছেন রাজীব। নিভৃত চর্চা আর মেলোডির মেলবন্ধনে তৈরি এই গানটিতে শব্দ বুনেছেন গীতিকার সায়ান্ত স্যান্নাল জিতু। তাঁর লেখা লিরিকে উঠে এসেছে এক অন্যরকম শহরের অনুভূতি ও স্নিগ্ধতা।
গানটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে আন্তর্জাতিক সব জনপ্রিয় মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। বর্তমানে শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন ইউটিউব মিউজিক (YouTube Music), স্পটিফাই (Spotify), আইটিউনস (iTunes), অ্যাপল মিউজিক (Apple Music) ও আমাজন মিউজিক (Amazon Music)-এর মতো জনপ্রিয় মাধ্যমগুলোতে। মোট ৪২টি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে উন্মুক্ত করা হয়েছে এই গানটি।
শখের বসে তৈরি হলেও গানটির আবেগ ও মেলোডি ইতোমধ্যে সামাজিক মাধ্যম ও মিউজিক প্ল্যাটফর্মগুলোতে শ্রোতাদের নজর কাড়ছে। ভিন্নধারার এই গানটি গানপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।





