স্নিগ্ধ সাদিয়া

সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিতে তাঁকে দেখা যায় ধবধবে সাদা এক শাড়িতে; যাতে রয়েছে সূক্ষ্ম নকশা। তাঁর সাদা ব্লাউজটিতেও হাতার কাছে রঙিন ফুলের সুতার কাজ নজর কেড়েছে।

পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তাঁর স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নান্দনিক রূপে নিজেকে মেলে ধরেন। প্রশংসা কুড়ান ভক্তদের। এবারও ব্যতিক্রম ঘটল না। সাদা শাড়িতে ধরা দিয়ে ‘একটুখানি শুভ্রতা’ ছড়িয়ে দিলেন।

এ ছাড়া একটি সিঙ্গেল লেয়ার মুক্তার মালা পরেছেন অভিনেত্রী। যা তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। খোলা চুল ও মিষ্টি হাসি তাঁকে করে তুলেছে আরও প্রাণবন্ত। স্টাইলিশ এই অবতারের ফটোসেশনে সাদিয়া আয়মান বেছে নিয়েছেন এক চমৎকার ব্যাকগ্রাউন্ড! ফুলের বাগানকে পেছনে রেখে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন-‘একটুখানি শুভ্রতা …।’

ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসায় ভরে গেছে সাদিয়ার পোস্টের মন্তব্য ঘর। ভক্তদের কেউ লিখেছেন ‘আপনি অসম্ভব সুন্দর।’ কেউ মন্তব্য করেছেন ‘সাদা পরি’ লিখে। অনেকে আবার ভালোবাসার ইমোজির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাদিয়া আয়মানের নিত্যনতুন লুক নেটিজেনদের ফের নজর কেড়েছে তা বলার বাকি রাখে না। এবার অভিনেত্রীর এই শুভ্রতার আভা যেন আলাদা কিছু ছিল ভক্তদের মাঝে। সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা খানিকটা কমই দেখা যাচ্ছে।