কক্সবাজারে ছুটির আমেজে ফুরফুরে দীঘি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যান তিনি। ভ্রমণের বিভিন্ন মুহূর্ত আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার কক্সবাজারে অবকাশযাপনের সময়ের কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন দীঘি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুলের পাশ ও বারান্দায় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে।

ছবিতে দীঘির পরনে ছিল হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের লম্বা গাউন। পোশাকটির হাতা ও গলায় ছিল দৃষ্টিনন্দন সূচিকর্ম। পেছনে সবুজ পাহাড় ও সমুদ্রের মনোরম দৃশ্যের সঙ্গে অভিনেত্রীর স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি নজর কেড়েছে ভক্তদের।

ছবির সঙ্গে দীর্ঘ কোনো বার্তা দেননি দীঘি। তবে ছবিতে তার প্রাণবন্ত উপস্থিতি দেখে বোঝা যায়, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করছেন তিনি। কোনো ছবিতে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আবার কোনো ছবিতে মৃদু বাতাসে চুলে হাত রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।

দীঘির নতুন ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। একজন ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর! সত্যি তুমি অসাধারণ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’