ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সাহসিকতার সঙ্গে রাজপথে থাকা নারীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শনিবার (১২ সেপ্টেম্বর) মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সাহসিকতার সঙ্গে নারীরা রাস্তায় থেকেছেন, ভয় পাননি কাউকে। আজ তারা মূল্যায়ন চান। তাদের স্বামী-সন্তান কেউ ঘরে থাকতে পারেন নাই। তবুও এই নারীরা রাস্তায় থেকেছেন। যে কারণে আজ বিজয় এসেছে।
প্রতিবাদ-প্রতিরোধে জাতীয়তাবাদী আদর্শের নারীরা রাজপথ ছাড়বেন না জানিয়ে তিনি বলেন, কিছু পাই বা না পাই রাজপথ আমরা ছাড়বো না। প্রতিনিয়ত বেগম জিয়ার নির্দেশনা মেনে কাজ করেছি। আমরা যেন রাজপথ থেকে সরে না যাই। আমরা যেন আগের মতো কাজ করি। আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আর যেন খুন না হয়, আর যেন ধর্ষণ না হয়।
এ সময় মির্জা আব্বাসের জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান আফরোজা আব্বাস।





