মাদক, জুয়া ও কিশোর-যুব অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১২ই সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের সক্ষমতাবৃদ্ধি, খেলার মান উন্নয়ন ও আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, লালমনিরহাটে প্রায় দুই মাস ধরে মাদকবিরোধী কার্যক্রম চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং অনেককে আইনের আওতায় আনা হয়েছে। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।
অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, আগে নির্দিষ্ট স্থানে জুয়া চললেও এখন মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই জুয়া খেলা হচ্ছে। এতে বিশেষ করে তরুণরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও আসক্ত হয়ে পড়ছে। এ প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রতিটি এলাকায় শিশুরা খেলতে পারুক। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে মাদক, জুয়া ও কিশোর-যুব অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১২ই সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের সক্ষমতাবৃদ্ধি, খেলার মান উন্নয়ন ও আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, লালমনিরহাটে প্রায় দুই মাস ধরে মাদকবিরোধী কার্যক্রম চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং অনেককে আইনের আওতায় আনা হয়েছে। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।
অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, আগে নির্দিষ্ট স্থানে জুয়া চললেও এখন মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই জুয়া খেলা হচ্ছে। এতে বিশেষ করে তরুণরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও আসক্ত হয়ে পড়ছে। এ প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রতিটি এলাকায় শিশুরা খেলতে পারুক। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে।’ তিনি মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উঠবে।’ তিনি মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।