গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ শিশু ঢাকায় মারা গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ৮৫৫ শিশু ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া সারা দেশে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৮৫৫ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ এবং হামের উপসর্গে ৯১৯ শিশুর মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯-এ। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৭৭, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ ও রংপুরে ৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





