জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি এম আব্দুল মতিন মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।
আজ সোমবার এক শোক বার্তায় এনসিপি জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের সম্মানিত পিতার মৃত্যুতে এনসিপি গভীরভাবে শোকাহত।
তার মৃত্যুতে আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ তায়ালা যেন মনিরা শারমিন এবং তার পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
একই সঙ্গে নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীর কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছে এনসিপি।





