বঙ্গোপসাগরে নিম্নচাপ : বৃষ্টি হতে পারে কয়েকদিন

২১ সেপ্টেম্বর সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে ।‌ এর মধ্যে অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

তবে উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে। ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের দিকে এই নিম্নচাপ ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জমে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে । এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝড়ো হওয়ার সম্ভাবনা প্রবল যা ইতোমধ্যে দৃষ্টিগোচর হয়েছে।

খুলনা ও বরিশাল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে রাজধানীতেও বৃষ্টি হয়েছে।

জানা গেছে আরো কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।