সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের ভূমিসম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রেলওয়ের জমিতে গড়ে ওঠা ৫০/৬০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

‎সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে আদমজী ইপিজেড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।

‎অভিযান চলাকালে রেলওয়ের ভূমিসম্পত্তিতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়।

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা রোকনুজ্জামান, রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব-১১ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াও অভিযানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের ভূমিসম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। রেলওয়ের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।