বাংলাদেশ নির্বাচন কমিশনে বৈঠকে নেপালের প্রতিনিধি দল

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ছয়জন প্রতিনিধি অংশ নেয়।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এ বৈঠকে।

বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে এছাড়াও দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।