কড়াইলে জনসাধারণের মাঝে মশারী বিতরণ 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) সকাল ৮ ঘটিকায় বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানার উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কড়াইল এলাকার জনসাধারণের মাঝে বিশিষ্ট সমাজ সেবক ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশারী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনসাধারণের মাঝে মশারী বিতরণ করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এই দেশে মানুষ আজকে বড় অসহায়। এই দেশে যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আজকে আপনার কাছে চাঁদা চাইবে, না দিলে আপনাকে মারধর করা হবে, লোহার রড দিয়ে মারধর করে আপনাকে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে৷ তাই, আপনাদের এমন মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে যারা আপনাদের সমস্যা বুঝবে ও তা সমাধান করবে।

চিকিৎসা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশে চিকিৎসা ঠিকমতো সাধারণ মানুষ পায় না। আপনি যদি যান আজ হাসপাতালগুলোতে তাহলে আপনি ঠিকভাবে সেবা পাবেন না। কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোতে তাকায় সেখানের চিকিৎসা ব্যবস্থার দিকে দেখলে, কত সুন্দর ব্যবস্থা।

আগামী দিনে জনগণ আর চাঁদাবাজ, দূর্নীতিবাজদের আর সমর্থন করবে না ইনশাআল্লাহ।

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় তিনি বলেন, পানি যেখানে জমে থাকে সেখানে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এসব পানিতেই এসিড মশা জন্মায়। সুতরাং আমাদের আশেপাশে পানি ও ময়লা যেনো না জমে থাকে সর্তক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে৷ যদি ডেঙ্গু হয়, তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে।

জামায়াতে ইসলামী এই দেশের জনগণের কল্যাণে বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করছে, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী যদি সিটিতে ও সরকারে ক্ষমতায় আসতে পারে, আজকে যে ব্যাথা, কষ্ট ও সমাজে যে বৈষম্য এবং অধিকার ভূলন্ঠিত হচ্ছে তা দূর করা হবে। তা আর থাকবে না৷

একবার সৎ যোগ্য ও আল্লাহ ভীরু মানুষকে সিটি ও রাষ্ট্রের দায়িত্বে বসান, ইনশাআল্লাহ জনগনের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ,থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মু. জয়নাল আবেদীন, মু. আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাওঃ আবদুল মান্নান, ইঞ্জিনিয়ারিং কামরুজ্জামান ও হাফেজ গোলাম আজম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমীর মাওঃ মাহমুদুর রহমান আজাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান পশ্চিম থানা সেক্রেটারী মুহাম্মদ ইসমাইল হোসেন।

উক্ত বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম।

একই ধারাবাহিকতায় বনানী থানা ও ভাষানটেক থানায়ও মশারী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।