রিয়াদের পর এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) হুথিদের হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর সৌদি কর্তৃপক্ষও এ তথ্য নিশ্চিত করে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য কিংবা হতাহতের কোনো খবর জানানো হয়নি।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত দাম্মাম শহরটি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার বা ২৫৪ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রগুলোর একটি।

সৌদি আরবের বিমান চলাচল স্থাপনাগুলোর ওপর হুথিদের হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল। এর আগে দেশটির অন্যান্য বিমান চলাচল স্থাপনাও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই