টেস্ট দলে ফিরলেন বুমরাহ

দীর্ঘ এক বছর পর টেস্টে দলে ফিরলেন জসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারত।

২০২৫ সালের নভেম্বরের পর আর টেস্ট খেলেননি বুমরাহ। সবশেষ জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিলেন বুমরাহ। সেখানে সোনার পদক জেতে ভারত। বর্তমানে আহমেদাবাদে নিজের মতো করে অনুশীলন করছেন এই পেসার। নিউজিল্যান্ড সফরের আগে ফিটনেস অনুশীলনের জন্য বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে যাওয়ার কথা রয়েছে তার।

আগামী ১৯ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল:

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, জসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।