বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বিনিয়োগের এ ঘোষণা আসতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিষয়টি তুলে ধরার কথা রয়েছে।