‘লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে, তা প্রশংসার দাবি রাখে’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন (এমপি) বলেছেন, লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে, তা প্রশংসা দাবি রাখে।

তিনি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

লায়ন জেলা ৩১৫এ২ কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানটি রাজধানী ঢাকার হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত হয়।

লায়ন জেলা ৩১৫এ২ এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আই পিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকার।

উল্লেখ্য, লায়ন জেলা ৩১৫এ২, প্রায় ১৩০০ এর অধিক সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করেছে।