আলিম পরীক্ষার ফল জানবেন যেভাবে

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় একযোগে দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীরা নিজ নিজ মাদরাসা, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফলের শিট বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

মাদরাসাগুলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ নির্বাচন করতে হবে।

এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে ‘Alim eRPS 2026’ অপশনে ক্লিক করে ‘Continue’ বাটনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC Mad Roll Number 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

যেমন, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে HSC Mad 123456 2026। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।