ছিপছিপে ফিগার ও ফিটনেসের জন্য বলিউডে পরিচিত দিশা পাটানি। তাঁর ভক্ত-অনুরাগীরা প্রায়শ তাঁর এই ফিটনেসের রহস্য জানতে চান। এমন মেদহীন ফিগারের জন্য অভিনেত্রী কী খান এবং কী পান করেন, এটা জানতে সবাই উৎসুক। খাওয়াদাওয়ার কথা ছাড়ুন, এখন চর্চায় দিশার পানি। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। প্রায়ই জিমে বা বিভিন্ন অনুষ্ঠানে একটি বিশেষ কাচের বোতল হাতে দেখা যায় দিশার। জানা যায়, তিনি যে পানি পান করেন তা সাধারণ কলের বা ফিল্টারের পানি নয়, বরং বিশ্বের অন্যতম দামি ও এক্সক্লুসিভ পানি।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিশা সপ্তাহে প্রায় পাঁচবার ‘ব্লিং এইচটুও’ স্পার্কলিং ওয়াটার পান করেন। এই পানির দাম শুনে চোখ কপালে উঠতে পারে। রিপোর্ট বলছে, এই বিশেষ পানির একটি ৭৫০ মিলি বোতলের দাম ৫ হাজার থেকে ২৮ হাজার পর্যন্ত। তবে দিশা এই পানি পান করেন কিনা বা তিনি কোন ভ্যারিয়েন্টটি ব্যবহার করেন, তা স্পষ্ট নয়। তাই, এই পানির দাম ঠিক কত, তা পুরোপুরি জানা যায়নি।
আন্তর্জাতিক আঙিনায় দিশার এই রাজকীয় অভিষেকে বর্তমানে খুশির হাওয়া বিটাউনেও। মূলত অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমেই শুরু হচ্ছে তার নতুন এই হলিউড সফর।





