টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে রাজশাহী

জিতলেই দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত, হারলে বাদ পড়ার শঙ্কা- এমন সমীকরণকে সামনে রেখে শক্তিশালী গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টিকে থাকার ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তের দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে। সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস।

চলতি টুর্নামেন্টে সবচেয়ে স্বস্তিতে রয়েছে চট্টগ্রাম। সাত ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে দলটি। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহাম্মদ মিঠুনের দল।

ভিন্ন পরিস্থিতি রাজশাহী শিবিরে। উড়ন্ত জয়ে শুরু করা রাজশাহী ছন্দ হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তাদের অবস্থান। তাই টিকে থাকতে ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প নেই।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।