প্রাণিসম্পদ খাতে অবদানে ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মোট ২৩টি পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হয়েছে।