যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে বিজয় দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি: মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

তোপদ্ধনীর মাধ্যেমে সকাল ৬.৪২ মিনিটে দিবসের সূচনা করা হয়।

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নীরবতা পালন করে সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

এ সময় কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান (বিপিএম), আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী আরও অনেকে উপস্থিত ছিলেন।